নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে মোবাইল ফোন সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে সন্ধিগ্ধ আসামী নজরুল ইসলাম কানন(২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগষ্ট) ধামঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলাম কানন মুরাদনগর সদর ইউনিয়নের ধনীরামপুর গ্রামের উত্তরপাড়ার মোঃ মুকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত ২৭ জুন ২০২৬ মুরাদনগর থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত প্রক্রিয়ায় প্রাপ্ত তথ্যাদি ও গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামির সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আসামী নজরুল ইসলাম কানন এলাকায় মোবাইল ফোন সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছে। তার চুরির যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ। তাকে গ্রেপ্তারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।