নিজস্ব প্রতিনিধি।।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের আশু রোগমুক্তি কামনায় নিউ ইয়র্কে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ আগস্ট (বৃহস্পতিবার) বাদ মাগরিব নিউ ইয়র্কের ‘শিরাজি ক্যাফে’তে আমেরিকা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। ১৬ নং ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো রুহুল আমিন খোকন এর বড় ভাই বিএনপির সিনিয়র নেতা আবদুস সবুর এবং পরিচালনা করেন বিএনপি নেতা এবাদ চৌধুরী।
দোয়া মাহফিলে ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতার পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমেরিকার বিএনপির সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবদুল লতিফ সম্রাট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, আমেরিকার সুপ্রিম কোর্টের এটর্নি এট ল মঈন চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাইদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।