• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

 

সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের একরামপুর গ্রামে গ্রামবাসী ও প্রবাসীদের অর্থায়ন এবং যুবসমাজের উদ্যোগে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুর ২টায় একরামপুর গ্রামে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শম্ভুপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মেজবাহ উদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামের পঞ্চায়েত কমিটির সদস্য, যুবসমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সোলার স্ট্রিট লাইট স্থাপনের ফলে গ্রামের মাটির রাস্তা ও পাকা সড়ক রাতেও আলোকিত থাকবে। এতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকি কমবে এবং বিদ্যুৎ খরচ ছাড়াই পরিবেশবান্ধব উপায়ে আলোর ব্যবস্থা নিশ্চিত হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামবাসী, প্রবাসী ও যুবসমাজের সম্মিলিত উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্প গ্রামের উন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category