• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত শুক্রবার (৮ আগস্ট) রাতে উপজেলার ৩নং আন্দিকুট ইউনিয়নের দেওড়া পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাঙ্গরা বাজার থানার এসআই (নিঃ) মো. নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে দেওড়া পশ্চিম পাড়া সাকিনস্থ জনৈক জালাল মিয়ার বনজ গাছের বাগানের পূর্ব পাশে অভিযান চালানো হয়।
​অভিযানকালে আসামী মো. রাসেল মিয়া নিজ হাতে বের করে দেওয়া মতে তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে একটি কালো রঙের জিপারে রক্ষিত ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ২৫ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে তা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ওসি মোঃ শফিউল আলম বলেন, গ্রেফতারকৃত মোঃ রাসেল মিয়া একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
​এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category