• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় ‘অভিযোগ বক্স’ স্থাপন মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন মুরাদনগরে কৃতি শিক্ষার্থী ও প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত মুরাদনগরে এক রাতে নারী মাদক কারবারিসহ পাঁচজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে লোডশেডিংয়ের কথা ভেবে স্কুলে অর্ধলক্ষ টাকা ব্যয়ে আইপিএস দিলেন সাবেক শিক্ষার্থীরা বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষক মোস্তফার স্বপ্ন পুড়ে ছাই: ৪টি গরু ও ৪টি ছাগল পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার

মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় ‘অভিযোগ বক্স’ স্থাপন

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর থানা পুলিশের উদ্যোগে স্থাপন করা হয়েছে ‘অভিযোগ বক্স’। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা পরিচয় গোপন রেখে নিরাপদে মাদকের তথ্য পুলিশকে জানাতে পারেন, সে উদ্দেশ্যেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) মুরাদনগর থানা ভবনের সামনে এ অভিযোগ বক্স টি স্থাপন করা হয়। যে কোনো ব্যক্তি নিজের পরিচয় গোপন রেখে মাদক ব্যবসায়ী, মাদক সেবন বা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে লিখিত তথ্য এই বক্সে জমা দিতে পারবে। প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষেই কুমিল্লা জেলা পুলিশের নির্দেশনায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ।

পুলিশ জানায়, ১৬ আগস্ট থেকে কুমিল্লা জেলার সকল থানার মতো মুরাদনগর থানায়ও শুরু হচ্ছে মাদকবিরোধী জনসচেতনতামূলক র‍্যালি, সমাবেশ ও বিশেষ অভিযান। এই কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও জনসচেতনতামূলক এই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
তিনি বলেন, মাদক ব্যবসায়ী, মাদক সেবন বা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এ ‘অভিযোগ বক্স’ স্থাপন করা হয়েছে। সকল তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে মাদকমুক্ত মুরাদনগর গড়ে তুলতে হলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মুরাদনগর থানার এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। সচেতন মহলের মতে, সাধারণ মানুষ নির্ভয়ে তথ্য দিতে পারলে মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও বেগবান হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category