• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline
মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার বাঙ্গরায় বিদেশী মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১২ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারী সহ ৩ জনের কারাদণ্ড মুরাদনগরে ৮০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন এমআর গ্রুপের চেয়ারম্যান সিআইপি বজলুর রহমান মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব গ্রেফতার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় ‘অভিযোগ বক্স’ স্থাপন

বাঙ্গরায় বিদেশী মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১২

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার বৃহত্তর মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় বিদেশী মদ, ইয়াবা ও নগদ টাকাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারের সময় মাদক কারবারিদের হেফাজত থেকে ১ বোতল বিদেশি মদ, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৪১,৪৪০ টাকা উদ্ধার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ শফিউল আলমের নির্দেশনায় বুধবার সারারাত বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মোঃ লিটন মিয়া(৪২) আকবপুর ইউনিয়নের বলিঘর গ্রামের মোঃ আব্দুল হকের ছেলে। তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে
গাজীপুর গ্রামের শাহ মাজারের সামনে পলাতক আসামী শাহপরান এর দোকান থেকে ১ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রয়ের নগদ ৪১,৪৪০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক সেবনরত অবস্থায় গ্রেফতারকৃত আসামিরা হলেন, আকুবপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ হাসান (২১), জাড্ডা গ্রামের মোঃ হেলাল মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া (২৪), মেটংঘর গ্রামের মৃত ওহাব আলীর ছেলে মোবারক হোসেন (৪৫), নবীনগর থানার মালাই বাঙ্গরা গ্রামের মনির হোসেনের ছেলে মোজাম্মেল হক (৩২), রাজাবাড়ী গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩০), চাপৈর গ্রামের মৃত সবদর আলীর ছেলে মোঃ আনোয়ার (৪৫), সাহেবনগর গ্রামের মোঃ দানু মিয়ার ছেলে মোঃ হেলাল (২৪), রামচন্দ্রপুর গ্রামের দানু মিয়ার ছেলে মোঃ ফারুক (২২), বাঞ্ছারামপুর থানার গাওরাটুলি গ্ৰামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সজল (৩০)। এছাড়াও নিয়মিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী রাজা চাপিতলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ইউনুছ(৪৫) ও ইয়াকুব আলী(৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদেরকে কুমিল্লার বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category