• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার বাঙ্গরায় বিদেশী মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১২ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারী সহ ৩ জনের কারাদণ্ড মুরাদনগরে ৮০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন এমআর গ্রুপের চেয়ারম্যান সিআইপি বজলুর রহমান মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব গ্রেফতার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় ‘অভিযোগ বক্স’ স্থাপন

মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

Reporter Name / ৩৬ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার কুখ্যাত মাদক ডিলার একাধিক মাদক মামলার আসামি মাসুম তার স্ত্রী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে সে নিজ এলাকায় মাদকের সাম্রাজ্য চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার জাহাঁপুর ইউনিয়নের বাখরাবাদ বাজার এলাকার কবির মিয়ার (সাইফুলেন্নেছা) মার্কেটে মাসুম এর এনজিও অফিসের ভিতরে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাঁধা ও জখম করার অভিযোগে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাংগাটিয়া গ্রামের হাজী মোঃ কবির সওদাগরের ছেলে আব্দুল্লাহ আল মাসুম (৩০) ও তার স্ত্রী মীম আক্তার(২৪) এবং ছয়ফুল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল গফুর মাষ্টারের ছেলে সাইফুল আলীম (৫৫)।
পুলিশ জানায়, ​গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মোঃ মহিন উদ্দিন এর নেতৃত্বে এসআই রাজু বড়ুয়া, এএসআই মহসিন আলম, এএসআই নুর মোহাম্মদ, এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স বাখরাবাদ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে অপর ২ আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাঁধা প্রদান ও পুলিশকে জখম করে।
​স্থানীয়রা জানান, মাসুম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার মূল হোতা হিসেবে পরিচিত ছিল এবং তার এই অবৈধ ব্যবসায় তার স্ত্রীসহ আরো অনেকে সক্রিয়ভাবে সহযোগিতা করতেন। তাদের গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি পুলিশ অ্যাসল্ট মামলা রুজু করা হয়েছে। মাসুমের বিরুদ্ধে পূর্বের মাদকসহ ছয়টি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে আসামিদেরকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category