• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
বন্দরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা “হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়”- ওসি আনোয়ার দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এলেন মেম্বার পদপ্রার্থী আল আমিন মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশ: মাদকের সাথে কোনো আপস নয়, জিরো টলারেন্স ঘোষণা বাঙ্গরায় পুলিশের অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আধুনিক সুপেয় পানির ব্যবস্থার উদ্বোধন, মা সমাবেশ, ২০২৬ সালের এস.এস.সি. কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ আগস্ট (সোমবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এসব কর্মসূচি সম্পন্ন হয়।
​বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ এ.কে.এম. কায়েস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব হাছান খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ এস.এম. শরীফ।
বক্তারা শিক্ষার্থীদের গুণগত শিক্ষার প্রসার, মায়েদের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
ফারুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবদুল ওয়াহিদ।
এসময় উপস্থিত ছিলেন দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন খন্দকার, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ শাহজাহান সরকার, সাবেক সভাপতি ও দাতা সদস্য বাবু সত্যজিৎ দাস গুপ্ত, কবি নজরুল একাডেমির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোতাহার হোসেন ও কেয়টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নজরুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ আবুল কাশেম, দারোরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান ও ছানু মিয়া মেম্বার, পালাসুতার বিশিষ্ট ব্যবসায়ী এইচ.এম. ইকবাল মোর্শেদ, সমাজসেবক মোঃ হুমায়ুন কবির, মোঃ আব্দুল করিম, মোঃ অহিদুর রহমান, এম,বি রাসেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​আলোচনা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ এমপির শারীরিক সুস্থতা, আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category