• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
Headline
যুবসমাজকে বাঁচাতে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধে এগিয়ে আসুন: মুরাদনগর থানার ওসি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন বন্দরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা “হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়”- ওসি আনোয়ার দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এলেন মেম্বার পদপ্রার্থী আল আমিন মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশ: মাদকের সাথে কোনো আপস নয়, জিরো টলারেন্স ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৬ আগষ্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসনের ব্যবস্থাপনায় রোগীদের মাঝে উন্নতমানের পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়। ​পুরো খাবার কার্যক্রমটির সার্বিক তদারকি ও পরিচালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মোঃ মঞ্জুরুল ইসলাম নাদিম।
​পবিত্র এই দিনটিতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মুখে হাসি ফোটাতে এবং উন্নত সেবা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সেবাগ্রহীতারা।
​আরএমও ডাঃ মোঃ মঞ্জুরুল ইসলাম নাদিম জানান, ধর্মীয় ও বিশেষ দিনগুলোতে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সুচিকিৎসার পাশাপাশি মনস্তাত্ত্বিক আনন্দের জন্য এ ধরনের উন্নত খাবারের ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category