নিজস্ব প্রতিনিধি।।
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”- প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে মাসব্যাপী ‘রহিমপুর মাদকবিরোধী টিভিকাপ ফুটবল টুর্নামেন্ট’ খেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি। তবে ফাইনাল খেলায় ধর্মমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানান আয়োজকরা।
শুক্রবার (২৮ আগষ্ট) বিকালে নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের স্থানীয় খেলার মাঠে এ ফুটবল খেলার উদ্বোধন করা হয়।
বিএনপি নেতা মজিব মেম্বারের সভাপতিত্বে ও মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও নজরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য আলামিন সরকার, ছাত্র অধিকার পরিষদ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক ইব্রাহিম সরকার, নবীপুর পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোরশিদুল ইসলাম, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, টিটু মিয়া, ফারুক মিয়া, হানিফ সরকার, বিপ্লব কুমার সাহা, মাইন উদ্দিন, আরিফ খান প্রমূখ।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ধামঘর ফুটবল ক্লাব বনাম রহিমপুর ফুটবল ক্লাবের উদ্বোধনী ম্যাচটি সম্পন্ন হয়।