• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: চিরবিদায় নিলেন পত্রিকা বিক্রেতা নিতাই একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে মুরাদনগরে ভাগ্নের হাতে মামা খুন, গ্রেপ্তার ভাগ্নে

মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Reporter Name / ১৬৫ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

সরকার ঘোষিত পাঁচ বছর মেয়াদী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং মুরাদনগরকে সবুজায়নের লক্ষ্যে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) ধর্মমন্ত্রী কাজী শাহ্‌ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ৩ টা থেকে বিকাল পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে গাছের চারাগুলো তুলে দেওয়া হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা সামাজিক বন বিভাগের হেডকোয়ার্টার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হাসান মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পাভেল হাসান পাপ্পু, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ।
এ সময় উপস্থিত কর্মকর্তা ও ব্যক্তিবর্গ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেন।
তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
উপজেলা প্রশাসন জানায়, বিদ্যালয়গুলোতে চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষকদের সম্পৃক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category