• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পাঁচ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের সাজা সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫ যানবাহনকে জরিমানা সোনারগাঁয়ে দুই হাসপাতালকে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা,কর্মচারীর কারাদণ্ড মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশে ওসির কড়া হুঁশিয়ারি, তাৎক্ষণিক ব্যবস্থার আশ্বাস কুমিল্লায় ইবনে সিনা হাসপাতালে যাওয়ার পথে নারী নিখোঁজ মুরাদনগরের পাঁচপুকুরিয়ায় ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে মাসব্যাপী মাদকবিরোধী টিভিকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫ যানবাহনকে জরিমানা

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

 

সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দদূষণকারী পাঁচটি যানবাহনের মালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ও সাদীপুর সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।
এ সময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় পাঁচটি শব্দদূষণকারী যানবাহনের মালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি যানবাহনগুলোতে ব্যবহৃত পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
তিনি আরও জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category