নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন কালীর বাজার ইউনিয়নের দীঘলগাঁও গ্রাম থেকে ইবনে সিনা হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে মাসুদা বেগম (৪২) নামের এক নারী নিখোঁজ হয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১:০০ টায় মাসুদা বেগম দীঘলগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ সংলগ্ন ইবনে সিনা হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এর পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে স্বজনরা সম্ভাব্য সকল স্থান ও নিকট আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো খোঁজ পাননি।
নাম: মাসুদা বেগম
বয়স: ৪২ বছর
পিতা: হাসেম
ঠিকানা: গ্রাম: দীঘলগাঁও, ইউনিয়ন: কালীর বাজার, থানা: কুমিল্লা কোতোয়ালি মডেল থানা, জেলা: কুমিল্লা।
কোনো সহৃদয় ব্যক্তি উক্ত নারীর সন্ধান পেয়ে থাকলে বা দেখে থাকলে পরিবারটির সাথে দ্রুত যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের নম্বর:
01805530528, 01817651619