• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: চিরবিদায় নিলেন পত্রিকা বিক্রেতা নিতাই একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে মুরাদনগরে ভাগ্নের হাতে মামা খুন, গ্রেপ্তার ভাগ্নে ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

Reporter Name / ১৫২ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার বৃহত্তর মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগষ্ট) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের জায়েদ আলী মার্কেটের পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের দিগলদী গ্রামের
মৃত আব্দুল বারির ছেলে মোঃ কামাল(৩৫), তেঘুরিয়া পাড়ার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল(২৪) ও মির্জাপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে সফিকুল ইসলাম(২৫)।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলমের নির্দেশমায় এসআই রিয়াজুল মোস্তফা সঙ্গীয় অফিসার ও ফোর্স’সহ রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের জায়েদ আলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে রক্ষিত ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category