• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Headline
বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশে ওসির কড়া হুঁশিয়ারি, তাৎক্ষণিক ব্যবস্থার আশ্বাস কুমিল্লায় ইবনে সিনা হাসপাতালে যাওয়ার পথে নারী নিখোঁজ মুরাদনগরের পাঁচপুকুরিয়ায় ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে মাসব্যাপী মাদকবিরোধী টিভিকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মুরাদনগরে মাদক নির্মূলে চলছে ‘অল-আউট অ্যাকশন’: প্রশংসিত ওসি মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩ পদ ফিরে পেলেন মুরাদনগর উপজেলা ছাত্রদল নেতা ইয়াছিন যুবসমাজকে বাঁচাতে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধে এগিয়ে আসুন: মুরাদনগর থানার ওসি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন

মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশে ওসির কড়া হুঁশিয়ারি, তাৎক্ষণিক ব্যবস্থার আশ্বাস

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

যারা মাদক বিক্রি ও সেবন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। সেই সাথে মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রশ্রয়দাতাকেও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে এসব কথা বলেন ওসি আনোয়ার হোসেন। তিন মাদক বিক্রেতাদের কড়া হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, মাদকের বিরুদ্ধে মুরাদনগর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জিরো টলারেন্সে কাজ করছি আমরা। এ ব্যাপারে কোনও ছাড় নাই। যে কোনও প্রয়োজনে বা যে কোনো তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সমাজ থেকে মাদক নির্মূল এবং মাদক বিক্রেতাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার লক্ষে শনিবার (২৯ আগষ্ট) বিকালে মুরাদনগর থানার আয়োজনে দারোরা হাই স্কুল মাঠে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশস্থলে এসে শেষ হয়। র‍্যালিতে সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মুরাদনগর থানার এসআই রাজু বড়ুয়ার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, দরোরা দিনের চন্দ্র উচ্চ বিদ্যালয় এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক সৈয়দ এস এম কায়েস মীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ মোল্লা,
দারোরা ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদ, দারোরা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান, সাবেক ছাত্রদল সভাপতি হুমায়ুন কবির হিমেল,
ইঞ্জিনিয়ার মোতাহের, ডাঃ ওহিদুর রহমান,
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকার, ইউনিয়ন যুবদলের সদস্য আলাউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সদস্য মোঃ বাবু, গোলাম মোস্তফা প্রমুখ।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category