• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের পাঁচপুকুরিয়ায় ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে মাসব্যাপী মাদকবিরোধী টিভিকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মুরাদনগরে মাদক নির্মূলে চলছে ‘অল-আউট অ্যাকশন’: প্রশংসিত ওসি মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩ পদ ফিরে পেলেন মুরাদনগর উপজেলা ছাত্রদল নেতা ইয়াছিন যুবসমাজকে বাঁচাতে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধে এগিয়ে আসুন: মুরাদনগর থানার ওসি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন বন্দরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা “হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়”- ওসি আনোয়ার

মুরাদনগরের পাঁচপুকুরিয়ায় ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চেয়ারম্যান পদপ্রার্থী হাজী তোফাজ্জল হোসেনকে পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন জানান উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
​শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া বাজারে পাঁচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক হরজত আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ জহিরুল ইসলাম।
পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ মোল্লা, আমেরিকান প্রবাসী বাবুল সরকার, পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন, ফরহাদ মেম্বার, আলমগীর হোসেন মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান, খোকন, আদহেন, রুবেল, শাহীন সহ অন্যান্যরা।
এছাড়াও সভায় এলাকার সর্বস্তরের জনগণ, স্থানীয় মুরুব্বি, তরুণ সমাজসেবক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​সভায় উপস্থিত সাধারণ ভোটার ও তরুণ সমাজ জানায়, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচনে তারা এবার ঐক্যবদ্ধ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category