• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পাঁচ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের সাজা সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫ যানবাহনকে জরিমানা সোনারগাঁয়ে দুই হাসপাতালকে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা,কর্মচারীর কারাদণ্ড মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশে ওসির কড়া হুঁশিয়ারি, তাৎক্ষণিক ব্যবস্থার আশ্বাস কুমিল্লায় ইবনে সিনা হাসপাতালে যাওয়ার পথে নারী নিখোঁজ মুরাদনগরের পাঁচপুকুরিয়ায় ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে মাসব্যাপী মাদকবিরোধী টিভিকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মুরাদনগরে পাঁচ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের সাজা

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (৩০ আগষ্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এই সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
সাজাপ্রাপ্ত ৫ মাদকসেবী হলেন- উপজেলা সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের মৃত মোঃ ময়নাল হোসেনের ছেলে মোঃ সাগর (২১) ও একই গ্রামের মোঃ জহিরের ছেলে মোঃ ইব্রাহীম (২১), ধামঘর ইউনিয়নের রায়তলা গ্ৰামের আব্দুল হকের ছেলে কামাল (৩৫), জাহাঁপুর ইউনিয়নের পায়ব গ্রামের আলমগীরের ছেলে সাইফুল (৪০) ও কেয়টগ্রাম গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে জসীম (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করে। আটককৃতদের মধ্যে মোঃ সাগর ও মোঃ ইব্রাহীমকে ৩ মাস করে এবং কামাল, সাইফুল ও জসীম কে ৩ দিন করে সাজা প্রদান করা হয়েছে।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, আটক মাদকসেবীদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, সাজাপ্রাপ্তদেরকে সোমবার সকালে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category