সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
সোনারগাঁয়ের হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান (সিআইপি)।
সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও সার্বিক পরিবেশ নিয়ে শিক্ষক মণ্ডলীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।