• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবসে সাত গুণী শিক্ষক নির্বাচিত সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ মুরাদনগরে মাদক কারবারি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সোনারগাঁয়ে ৭বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গ্রেপ্তার শাস্তির দাবিতে মানববন্ধন ৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার

মুরাদনগরে মাদক কারবারি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে মুরাদনগর সদরের উত্তর পাড়ার মুরাদনগর টু রামচন্দ্রপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল উত্তর পাড়ার শহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্যের কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি রুবেল কে আটক করা হয়েছে।
মাদক কারবারি রুবেল গ্রেপ্তারের পর এলাকাবাসীর স্বস্তি প্রকাশ করে বলেন, মাদকের সহজলভ্যতার কারণে এলাকার যুবসমাজ ও উঠতি বয়সী যুবকরা ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল। রুবেলের মতো মাদক কারবারিরা ধরা পড়ায় এলাকায় অপরাধপ্রবণতা হ্রাস পাবে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। এছাড়া পুলিশ প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category