নিজস্ব প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদের সভাপতিত্বে ও যুবদলের সদস্যসচিব সৈয়দ হাসান আহমেদ ও সদস্য মাসুম মুন্সির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক আজিজ মোল্লা ও আব্দুর রহিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম প্রধান শক্তিশালী সহযোগী সংগঠন। দেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে যুবসমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর দিয়ে বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করা এবং জনগণের যেকোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোই যুবদলের মূল লক্ষ্য। গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ছাড়াও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।