• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

মুরাদনগরে ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ৬৭৩ Time View
Update : বুধবার, ১৭ মে, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের লক্ষ্মীপুর- কৃষ্ণপুর সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে ব্যবসায়ী ইকবাল হোসেন তার চাচা আবদুল মতিন মিয়ার ছেলে তার চাচাত ভাই জাহাঙ্গীর মিয়ার সাথে কয়েকদিন পূর্বে তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ব্যবসায়ী ইকবাল মিয়া সাথে এই তুচ্ছ ঘটনায় জের ধরে জাহাঙ্গীর মিয়া কুমিল্লা আদালতে একটি চাদাবাজি, মারামারি, ছিনতাই ও শ্লীলতাহানীর মামলা দায়ের করে যাহা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। মামলার বাদী জাহাঙ্গীরের ভাই মজিবুর রহমান বলেন আমার ছোট যে মামলাটি করেছে তাহা সম্পূর্ন মিথ্যা। তৃতীয় একটি পক্ষ আমার ভাইকে দিয়ে ফায়দা নেয়ার জন্য এই মিথ্যা মামলা ও মিথ্যা প্রপাগন্ডা প্রচার করছে। আমরা এই ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে যারা হয়রানি করছে তাদের বিচার চাই।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মামলার বাদী জাহাঙ্গীরের মা আনোয়ারা বেগম, রাসেল মিয়া, আনোয়ার হোসেন, জামাল সরকার, জহিরুল ইসলাম। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, দোলায়ার হোসেন, ফারজানা আক্তার, আকলিমা বেগম,মুকলেসুর রহমান, জালাল মিয়া, ইলিয়াস মিয়া, সাহেলা বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category