• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Headline
অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

মুরাদনগরে ২মণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ৭৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাক দেওড়া এলাকা থেকে (২মণ) ৮০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এসময় মাদক পাঁচার কাজে ব্যবহৃত ২টি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের পাক দেওড়া দক্ষিনপাড়া কাচা রাস্তা তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো ব্রহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার কামালপুর গ্রামের মো: রফিক সরকারের ছেলে সিএনজি চালক সোহেল মিয়া (২২), জাজিসার গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে সিএনজি চালক রাসেল ওরফে সিজান (৩০) ও একই গ্রামের হাসান আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক লিপু (২৪)।
পুলিশ সূত্রে জানা যায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা কসবার কুটি চৌমুহনী এলাকা হইতে , সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে মুরাদনগর উপজেলার দেওড়া হয়ে একটি মাদকের বিশাল চালান আসছে এমন গোপন সংবাদ পেয়ে বাঙ্গরা বাজার থানা এসআই উগ্যজাই মারমা নেতৃত্বে একদল পুলিশ পাক দেওড়া কাচা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান চালায়। এ সময় দুইটি সিএনজি চালিত অটোরিক্সা তল্লাশি করে ৮০ কেজি গাঁজা উদ্ধার করে। গাড়িতে থাকা তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। মাদক পাঁচার কাজে ব্যবহৃত ২টি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়র করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category