• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মুরাদনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name / ৬৭৭ Time View
Update : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ডোবা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ।
শুক্রবার সকালে মুরাদনগর সদর এলাকার ফায়ার সার্ভিস অফিসের পাশের ডোবা থেকে অজ্ঞাত এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, মুরাদনগর সদর এলাকার ফায়ার সার্ভিস অফিসের পাশের ডোবায় লাশ দেখতে পেয়ে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল জানান, স্থানীয় জনতার মাধ্যমে খবর পেয়ে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category