• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

আপনার ভোটটি যেন হয় উন্নয়নের পক্ষে…ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি

Reporter Name / ৫১৯ Time View
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে “সরকারের অভাবনীয় সাফল্য এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিরা শত চেষ্টা করেও, সরকারের উন্নয়নকে আটকে রাখতে পারেনি। বাংলাদেশ আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে মাথা উঁচু করে উন্নয়নশীল দেশে পৌঁছেছে। তাই তরুণদের প্রথম ভোটটি যেন হয় উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে।

শনিবার বিকেল ৩টার দিকে উপজেলা সদরের ডি.আর উচ্চ বিদ্যালয় মাঠে এ শান্তি মিছিল ও সমাবেশে লাখো মানুষের ঢল নামে।

মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরীজ এটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সারোয়ার হাসান চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহ্বায়ক পার্থ সারথী দত্ত, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল।

মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন বেলালের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম সাহেদ, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, ইঞ্জিনিয়ার শওকত আহমেদ, রহিম পারভেজ, আরমান, আবু মুসা সরকার, গোলাম কিবরিয়া খোকন, ধামঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম, আওয়ামী লীগ নেত্রী মিতু হাসান, মুরাদনগর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি খন্দকার মমতাজ, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিক তুহিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category