• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২

কুড়িগ্রামের যুবলীগ নেতা ঢাকা যাওয়ার পথে গ্রেফতার

Reporter Name / ১২৮ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।
কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়া এলাকায় একটি বাস কাউন্টার থেকে আত্মগোপনে ঢাকা যাওয়ার পথে নুরুল আলম নুরু নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি টিম ঘোষপাড়া এলাকার হক স্পেশাল নামক একটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে যুবলীগ নেতা নুর আলম নুরুকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত নুরুল আলম নূরু কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন যুবলীগের একজন নেতা বলে জানা গেছে। এবং ওই ইউনিয়নের কাচিচর গ্রামের আব্দুস সামাদ মিয়ার পুত্র। সে ঢাকায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারি পদে চাকরি করেন। দলীয় প্রভাব ও চাকরির সুবাদে সে বিভিন্ন বেআইনি কার্যকলাপের সাথে জড়িত ছিল এ অভিযোগও রয়েছে।
এ ব্যাপারে ​কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ আব্দুর রহিম নিশ্চিত করে জানান, দীর্ঘ যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে সত্যতা প্রমাণ পাওয়ায় আসামি নুরুকে মঙ্গলবার বিকেলে সন্ত্রাসবাদী আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category