• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

গ্রাম পুলিশদের মাঝে মুরাদনগর থানার ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name / ৫০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
ঈদ উল ফিতর উপলক্ষে কুমিল্লার মুরাদনগর থানার শতাধীক গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে মুরাদনগর থানা প্রঙ্গনে উপহার সামগ্রী তুলে দেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল। উপহার সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, গুঁড়ো দুধ, মুড়ি। এসময় থানার অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। তাছাড়া সামনে ঈদ, এলাকায় যেন চুরি, ছিনতাইসহ কোন ধরনের অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য ইউপি চেয়ারম্যানদের সাথে আলাপ করে তাদেরকে কাজে লাগিয়েছি। তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কষ্ট করে কাজ করে যাচ্ছে। তাদের এই কাজে উৎসাহ জোগানোর জন্য ঈদ উপলক্ষে মুরাদনগর থানার পক্ষ থেকে গ্রাম পুলিশ সদস্যদেরকে উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category