• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছাতক উপজেলা জামায়াতের নির্বাচনী কেন্দ্র কমিটির কর্মশালা

Reporter Name / ১৫২ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর মজলিসে শূরা সদস্য, আব্দুস সালাম আল মাদানী সাহেব বলেছেন,দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে। তারা চায় নির্বাচনের মাধ্যমে দেশে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে জামায়াতে ইসলামী সে নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে।
তিনি আজ বেলা ৯ টায় ছাতক উপজেলা জামায়াতের কার্যালয়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা কতৃক আয়োজিত কেন্দ্র আহবায়ক ও সদস্য সচিবদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ছাতক উপজেলা আমির উপাধ্যক্ষ আকবর আলী’র সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ জাকির হোসেন সাহেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে ছিলেন সুনামগঞ্জ জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুমতাজুল হাসান আবেদ প্রধান বক্তা ছিলেন জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী- জনাব, আব্দুস সালাম আল মাদানী, বিশেষ অতিথি ছিলেন- সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য- এডভোকেট রেজাউল করিম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন সিলেট জালালাবাদ থানা নায়েবে আমির- সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মনসুর আহমেদ ও উপজেলা
জালালাবাদ থানা সহকারী সেক্রেটারী- উবাইদুল হক শাহিন,
উপজেলা সহকারী সেক্রেটারী- আব্দুল আওয়াল ও আবু মুসা রাসেল,
শ্রমিক কল্যান উপজেলা সেক্রেটারী- এটিএম আব্দুল তাহিদ,
উপজেলা কর্মপরিষদ সদস্য- নাছির উদ্দীন, ও প্রমূখ
দারসুল কোরআন পেশ করেন- মাওলানা মজিবুর রহমান।
এই সময় আব্দুস সালাম আল মাদানী সাহেব বলেন, তারা ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে নির্বাচিত করে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অমুসলিম দের অধিকার সুনিশ্চিত করা হবে। এবং অমুসলিমরা জামায়াতের কাছেই নিরাপদ। তিনি কেন্দ্র প্রতিনিধিদেরকে ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত ও আব্দুস সালাম আল মাদানী সাহেবের সালাম পৌছে দিতে অনুরোধ জানান।
কর্মশালায় অর্ধ সহস্রাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category