• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
বাঙ্গরায় পুলিশের অভিযানে ইয়াবা বিক্রি ও সেবনের অপরাধে ৫ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান খন্দকার দিল আফরোজার বিদায় সংবর্ধনা “যতদিন মাদক থাকবে, ততদিন মাদকের সাথে আপস নয়”- ওসি মুরাদনগর মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ নজরুল বর্ষ উপলক্ষে মুরাদনগরে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মুরাদনগরে পাঁচ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের সাজা সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫ যানবাহনকে জরিমানা সোনারগাঁয়ে দুই হাসপাতালকে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা,কর্মচারীর কারাদণ্ড মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নজরুল বর্ষ উপলক্ষে মুরাদনগরে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি বাড়ানো এবং নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
নজরুল বর্ষ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় মুরাদনগর উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আবুল কালাম আজাদ. সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্যকর্ম, সংগীত ও অসাম্প্রদায়িক মানবিক চেতনার প্রসার ঘটানোই এ আয়োজনের মূল লক্ষ্য। আগামী ২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category