• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গনি মনোনীত

পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় বছরের শুরুতে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোঃ আবদুর রহমান ও বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার।
শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, তামজীদ নেওয়াজ, মামুন ভূইয়া সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দেয়। পাশাপাশি সাংস্কৃতিক পর্বে নৃত্য, সংগীত, আবৃত্তি ও মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও বর্ণিল।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category