• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল বাঙ্গরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘মদিনার সবুজ গম্বুজ সুন্নী সংগঠন’-এর শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন

পাঁচবিবি সীমান্তে বিজিবি’র অভিযানে ১শ এক বোতল মদ উদ্ধার

Reporter Name / ২৮৯ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ভারত হতে আসা ১শ ১ বোতল মদ উদ্ধার করেছে ।
১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার চেঁচড়া এলাকা হতে মদ গুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারে যে বিপুল পরিমাণ ভারতীয় মদ বাংলাদেশে প্রবেশ করবে । এ সংবাদের ভিত্তিতে আটাপাড়া বিওপির অধীন বিজিবির একটি টহল দল সীমান্তের পিলার ২৮৩/২৫-এস পিলার হতে ১ গজ বাংলাদেশের অভ্যন্তরে চেচড়া মাঠের মধ্যে ওৎ পেতে থাকে। এসময় ১ জন চোরাকারবারী বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির টহলদল তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারী ১টি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। টহলদল বস্তার ভিতর তল্লশী চালিয়ে ১শ বোতল ভারতীয় অফিসার্স চয়েস এবং ১ বোতল ম্যাজিক মোমেন্টস উদ্ধার করে, যার সিজার মূল্য-১,৫১,৫০০/- টাকা।
বিজিবি জানায় , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category