• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণচাপিতলার এরশাদ হত্যা মামলায় আরো ১ জন গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার দেবিদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল মুরাদনগরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত মুরাদনগরে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে প্রবাসীর স্ত্রী স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা মুরাদনগরে আল্লামা শাহ সুফি আব্দুল জলিল শাহ্ (রহঃ) এর ৬ষ্ঠ বার্ষিক ওফাত শরিফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন কায়েস আহমেদ মীর তৃতীয়বার নেত্রকোনার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ অফিসার আসাদুজ্জামান

ব্রাহ্মণচাপিতলার এরশাদ হত্যা মামলায় আরো ১ জন গ্রেপ্তার

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ব্রাহ্মণচাপিতলা গ্রামে সংঘটিত অটোরিকশা চালক এরশাদ মিয়া হত্যা মামলার আরো ১ জন আসামি ওয়ারিশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারিশ ব্রাহ্মণচাপিতলা গ্রামের জহর সরকারের ছেলে। এর আগে গত ১৪ এপ্রিল হত্যাকাণ্ডের পরপরই সন্দেহের ভিত্তিতে সাবিবর (২৫) নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের জিজ্ঞাসাবাদে সাব্বিরের স্বীকারোক্তিতে আরও কয়েকজনের নাম বেরিয়ে আসে। সেই তথ্যের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলমের নির্দেশনায় এসআই ফেরদৌস রনি ও এএসআই আল আমিনসহ সঙ্গী ফোর্স ব্রাহ্মণচাপিতলা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ওয়ারিশকে গ্রেপ্তার করে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম বলেন, এরশাদ মিয়া হত্যা মামলায় এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। স্বীকারোক্তি অনুযায়ী বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আমরা দ্রুতই সবাইকে আইনের আওতায় আনবো।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে বাঙ্গরা বাজার থানাধীন ব্রাহ্মণচাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে কৃষক মোঃ হক মিয়ার ছেলে অটোরিকশা চালক এরশাদ মিয়ার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category