• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Headline
৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

মুরাদনগরে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কৃষি কার্ড পাইলটিং কার্যক্রমের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক সহ কৃষি বিভাগের কর্মকর্তা, মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা।
সভায় জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মুরাদনগর উপজেলার মুরাদনগর সদর ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের প্রায় ২ হাজার ৫০০ এবং শ্রীকাইল ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের ২ হাজার ১০০ কৃষকের মাঝে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে।
বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি সমন্বিত তথ্য ভান্ডার তৈরি হবে। এতে কৃষকদের সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ, ভর্তুকি এবং বিভিন্ন কৃষি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সহজ হবে। এজন্য নিবন্ধনের সময় সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।
সভা শেষে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category