• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গনি মনোনীত

মুরাদনগরে জাল টাকাসহ এক যুবক গ্রেপ্তার

Reporter Name / ৭৪৮ Time View
Update : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে জাল টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জেলার তিতাস উপজেলার বড় মাছিমপুর গ্রামের মনির
হোসেনের ছেলে মেহেদী হাসান (১৯)।
মঙ্গলবার দুপুরে উপজেলার দারোরা বাজার থেকে তাকে ২৬ হাজার টাকার সমমূল্যের
জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে দারোরা বাজারের
সালাউদ্দিন বেডিং এন্ড বিকাশ সেন্টার থেকে বিকাশে টাকা পাঠাতে যান
মেহেদী হাসান। সেখানে তিনি দোকানিকে এক হাজার টাকার ২৬টি জাল নোট
সরবরাহ করেন। দোকানি তা বুঝতে পেরে কৌশলে তাঁকে বসিয়ে রেখে পুলিশকে
খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে।
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান
তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ পাঠিয়ে জাল টাকাসহ অভিযুক্তকে
থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category