• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গনি মনোনীত নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারী নিহত ১আহত ৪ বন্দরে শীতলক্ষ্যা নদীতর গোসল করতে নেমে গার্মেন্টস কর্মী স্বাধিনের মৃত্যু বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ করল র‍্যাব-১১ ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের মাগফেরাত ও আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামানায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।

বুধবার (৫ ই আগষ্ট) বিকেলে বাঙ্গরা উপজেলা বিএনপি কার্যালয়ে মুরাদনগর, বাঙ্গরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া।

শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল বাছির মিয়া।

বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিউল আলম চৌধুরীর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য আনিসুর রহমান খান, বিএনপি নেতা আবু কাউসার, উত্তর জেলা ছাত্রদলের সদস্য এস এম মামুন, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্রদলের সদস্য রহমত উল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলাম সওদাগর, সহ- সভাপতি নাছির উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক শহীদ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক শেখ শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, প্রচার সম্পাদক মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, বিএনপি নেতা রুস্তম মিয়া, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, শ্রীকাইল ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ জাফর, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাঈম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক খান, যুগ্ম আহ্বায়ক শেখ শাহ পরান রুবেল, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুকুল ইসলাম পাখি, সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অবিদ মিয়া, আমিনুল ইসলাম, বিএনপি নেতা সারোয়ার, কাইয়ুম, ফখরুল, শেখ বাদশা, মমিন, সেন্টু ফকিরসহ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন উপজেলা ওলামা দলের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category