• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Headline
বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গনি মনোনীত নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারী নিহত ১আহত ৪ বন্দরে শীতলক্ষ্যা নদীতর গোসল করতে নেমে গার্মেন্টস কর্মী স্বাধিনের মৃত্যু বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ করল র‍্যাব-১১ ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের মাদক নির্মূলে পুলিশ-জনতার ঐক্যের আহ্বান: মুরাদনগরে মাদকবিরোধী মতবিনিময় সভায় ওসি আনোয়ার হোসেন ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছন বাখরনগরবাসী মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে ও তাদের দুই সহযোগী সহ ৪ জনকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানাধীন আকরপুর ইউনিয়ন গাজীপুর এলাকার স্থানীয় জনতার সহায়তায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গাজীপুর গ্রামের মৃত আবুল হাসেম সরকারের ছেলে মোঃ আতিক হোসেন (৩০) ও তার মা নাছিমা আক্তার (৬০), জিনোদপুর গ্রামের মো: আজিজুল ইসলামের ছেলে মাসুদ পারভেজ মিঠু (৩৪) এবং নবীনগর থানার লাউর ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের আঃ গফুর এর ছেলে শাহাদাত হোসেন (৩২)।
পুলিশ জানায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে গোপন সংবাদে জানতে পারেন গাজীপুর গ্রামে আবুল হোসেন সরকার বাড়ীর উঠানে কতিপয় ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ওসি’র দিকনির্দেশনায় এসআই মোঃ নাজিম উদ্দিন, এসআই রিয়াজুল মোস্তফা, এএসআই মোঃ আল আমিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালান। এ সময় আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহায়তা তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহতল্লাশি করে চারজনের কাছ থেকে ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, উদ্ধার হওয়া ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার অজু করে রবিবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category