• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন গ্রেপ্তার ২ মুরাদনগরে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যোগদান সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে ‘টেল প্লাস্টিক রচনা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে খুন, বৈষম্যবিরোধী ও মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ১০ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কাইকারটেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে রড চুরি, ঝুঁকিতে পথচারীরা সোনারগাঁয়ের কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাঙ্গরা থানায় ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য সবুজ মুরাদনগর: আবারও ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার চারা বিতরণ তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন

মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

​কুমিল্লার মুরাদনগর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয় আয়োজনে এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন, নৈতিক শিক্ষা এবং শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীর ত্রিমুখী মেলবন্ধন তৈরির লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
​বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে মূল আলোচনা পর্ব শুরু সমাবেশে বক্তারা বলেন, শুধু বিদ্যালয়ের গণ্ড-র মধ্যে পড়ালেখা সীমাবদ্ধ রাখলে চলবে না শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা পালন করতে হবে। বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
​সমাবেশে আরও আলোচনা করা হয়—
​নিয়মিত শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা।
​মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করা।
​পরীক্ষার ফলাফল আরও উন্নত করতে হোম ভিজিট ও নিয়মিত মনিটরিং জোরদার করা।
​বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ ধরে রাখতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা।
​অভিভাবকরা তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরে বলেন, বিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনীয়। নিয়মিত এমন মতবিনিময় সভা অনুষ্ঠিত হলে শিক্ষক ও অভিভাবকদের দূরত্ব কমে আসবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে।
​সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category