• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের পাঁচপুকুরিয়ায় ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে মাসব্যাপী মাদকবিরোধী টিভিকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মুরাদনগরে মাদক নির্মূলে চলছে ‘অল-আউট অ্যাকশন’: প্রশংসিত ওসি মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩ পদ ফিরে পেলেন মুরাদনগর উপজেলা ছাত্রদল নেতা ইয়াছিন যুবসমাজকে বাঁচাতে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধে এগিয়ে আসুন: মুরাদনগর থানার ওসি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন বন্দরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা “হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়”- ওসি আনোয়ার

মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী ও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারী দুজন হলেন মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা গ্রামের আব্দুল মতিনের ছেলে রুবেল (২৮) ও মৃত আব্দুল মতিনের ছেলে মোঃ কবির হোসেন (৩০) এবং মাদক কারবারি আশ্রাফ (৪৫) পাহাড়পুর গ্রামের মৃত মাতব্বর আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী নির্দেশনায় এসআই আব্বাস কবির চৌধুরী সঙ্গীয় ফোর্স মুরাদনগর উপজেলা সদরের ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে বেড়িবাঁধের রাস্তার উপর অভিযান চালিয়ে ছিনতাইকারী রুবেল ও কবির হোসেনকে গ্রেফতার করে। অপরদিকে একই রাতে এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের পাশে ইলিয়টগঞ্জ-মুরাদনগর রোডের সিএনজি স্টেশনে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আলী আশ্রাফকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category