• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল বাঙ্গরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘মদিনার সবুজ গম্বুজ সুন্নী সংগঠন’-এর শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন

মুরাদনগরে বিদ্যালয়ে হাজির না থাকায় চার শিক্ষকক বদলীর নির্দেশ

Reporter Name / ৮০৮ Time View
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

মুরাদনগর প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত না থাকা এবং দায়িত্ব অবহেলা করায় চার শিক্ষককে বদলি ও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। অনলাইনে উপজেলার গাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় ওই চারজন শিক্ষককে অনুপস্থিত পাওয়ায় তাদের তাৎক্ষনিক প্রশাসনিকভাবে বদলি করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ কামাল হোসেন।
অনুপস্থিত থাকা শিক্ষকরা হলেন, উপজেলার গাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার খানম, সহকারী শিক্ষক রেহেনা আক্তার, ফেরদৌসি বেগম ও আলেকজান্ডার। রোববার বিকেলে এই অনলাইন পরিদর্শনের কপি উপজেলা শিক্ষা অফিসে পৌঁছেছে বলে দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছে সূত্র।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাজিরা যাচাই, পাঠদান ও শিক্ষার্থী উপস্থিতি মনিটরিং করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো হোয়াটস্অ্যাপের মাধ্যমে অনলাইনে পরিদর্শন শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) অনলাইন ভিজিট চলাকালে মুরাদনগর উপজেলার গাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাগাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন মনিটরিং করা হয়।

এসময় পরমতলা ও কাগাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাজিরা, পাঠদান ও শিক্ষার্থী উপস্থিতি সন্তোষজনক হলেও গাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতির হার ছিলো ৫৪ শতাংশ ছিলো। যা মোটেও সন্তোষজনক ছিলো না বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন ওই কর্মকর্তা। তিনি আরও মন্তব্য করেছেন।দ্যালয়টির ওয়াশব্লক ব্যবহারের উপযোগী ছিলো বলে মনে হয়নি।

জানতে চাইলে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আকতার বলেন, অনলাইন পরিদর্শনের বিষয়টি জানতে পেরেছি। তবে এই বিষয়ে অফিসিয়াল কোনো আদেশ এখনো পাইনি। অফিসিয়াল আদেশ পেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্যারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category