• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মুরাদনগরে শিক্ষক হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার

Reporter Name / ৬৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে স্কুল শিক্ষককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার
পলাতক আসামী মনির হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর উত্তরপাড়া থেকে তাকে
গ্রেফতার করা হয়। আটককৃত আসামী উপজেলার ইউসুফনগর গ্রামের সামসুল
হকের ছেলে।
জানা যায়, দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালামকে
স্কুল থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার পলাতক প্রধান আসামী
ইউসুফনগর গ্রামের মনির হোসেন মুরাদনগর উত্তরপাড়া অবস্থান করছে এমন
সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলামের
নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার
বলেন, আটতকৃত আসামী মনিরের বিরুদ্ধে পূর্বেও এই থানায় ৩টি মামলা
রয়েছে। হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করে বুধবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে
কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category