• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার কথা রাখলেন ধর্মমন্ত্রী, শেষ হচ্ছে নৈরপাড়-এলখাল মানুষের ভোগান্তি সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ ছাত্র: দুই ভাইয়ের মরদেহ উদ্ধার মধ্যচর হোগলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত ফয়জল হক মৃধা নিহাদ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ১৫ জন গ্রেফতার সোনারগাঁয়ে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন গ্রেপ্তার ২

মুরাদনগরে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেমের জানাজায় হাজারো মানুষের ঢল

Reporter Name / ২০৫ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধামঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম সরকার আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর খবরে ধামঘর ইউনিয়নসহ মুরাদনগর উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আবুল হাসেম সরকার ধামঘর ইউনিয়নের নহল গ্রামের বাসিন্দা ও মরহুম হাজী মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় নহল চৌমুহনী গরুর বাজার মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category