• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মুরাদনগরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন

Reporter Name / ৫৬০ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে কুমিল্লার মুরাদনগরে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দীন ভূঞা জনী। পরে এ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন উপজেলা ভূমি অফিস।
শিক্ষক জামাল হোসেনের স ালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা।


এ সময় ভূমিসেবার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধূরী, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধূরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, সহ-সভাপতি বেলাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শারফিন শাহ্, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন ।
এসময় উপজেলা স্কআউটএর সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদসহ সকল উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ৬ জন ভূমিহীন ও গৃহহীনকে নামজারিসহ সকল কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়। এ ভূমিসেবা চলবে ২২মে থেকে আগামী ২৮মে পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category