• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২

মোহনপুরে ক্যাব ও প্রেসক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহীর মোহনপুরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও মোহনপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ শীতবস্ত্র (কম্বল) অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উপজেলা শাখার সভাপতি ও মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকারের সভাপতিত্বে ও মোহনপুর উপজেলা শাখা ক্যাবের সাধারণ সম্পাদক রায়হানুল হক রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আকতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইমলাম, মোহনপুর উপজেলা ক্যাবের সহ সভাপতি ও মোহনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল সরকার, সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল, সহ সভাপতি আজগর আলী, ক্যাব ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি ও ক্যাবের দপ্তর সম্পাদক রাজিব খাঁন ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, ক্যাবের প্রচার সম্পাদক আফতাবুল আলম, সদস্য শরিফুল ইসলাম ও আতাউর রহমান পলাশসহ সাংবাদিকবৃন্দরা।
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব, সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে সকলে মনে করেন। আগামীতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category