• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: চিরবিদায় নিলেন পত্রিকা বিক্রেতা নিতাই একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে মুরাদনগরে ভাগ্নের হাতে মামা খুন, গ্রেপ্তার ভাগ্নে

রমজান উপলক্ষে জুলাই শহীদ পরিবারে ধর্মমন্ত্রীর উপহার

Reporter Name / ২৫৭ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

 

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।। 

পবিত্র মাহে রমজান উপলক্ষে জুলাই আন্দোলনের ৫ শহীদ পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ছয়বারের সংসদ সদস্য ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মন্ত্রী হওয়ার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রথম সফরে এসে নিজ এলাকার ৫ জুলাই শহীদ পরিবারের হাতে উপহার সামগ্রী হিসেবে বিভিন্ন ধরনের ফল ও খেজুরের প্যাকেট তুলে দেন মন্ত্রী। এ সময় মন্ত্রীকে কাছে পেয়ে এবং মন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা।
শহীদ পরিবারের সদস্যরা বলেন, কায়কোবাদ দাদা মন্ত্রী হওয়ার আগে থেকেই আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। আমাদেরকে সাহায্য-সহযোগিতা করেছেন, আমরা ওনার কাছে কৃতজ্ঞ।
শহীদ আবুল হোসেনের স্ত্রী বলেন, আমার স্বামী শহীদ হওয়ার পর কায়কোবাদ দাদা ও ওনার ছোট ভাই আরেফিন সাহেব আমার পরিবারের খোঁজখবর নিয়েছেন। আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আমরা থাকার জন্য একটা নতুন করে ঘর তৈরি করে দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া উনি মন্ত্রী হয়েছেন। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন।
আরেক জুলাই শহীদের মা বলেন, আমার ছেলে গুলি খেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর কায়কোবাদ দাদা ও ওনার ছোট ভাই আরেফিন সাহেব হাসপাতালের চিকিৎসার খরচ চালিয়েছেন। সবসময় আমাদের খোঁজ খবর রেখেছেন। আজকে মন্ত্রী হওয়ার পর আমাদেরকে ওনার বাড়িতে এনে রমজানের উপহার সামগ্রী দিয়েছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞ।
এসময় কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিন বলেন, জুলাই আন্দোলনে নিহত হওয়া শহীদ পরিবারের জন্য আমাদের এটি একটি ক্ষুদ্র প্রয়াস। বিগত দিনে কায়কোবাদ দাদা উনাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। তিনটি পরিবারকে থাকার জন্য নতুন করে ঘর তুলে দিয়েছেন। তাছাড়া আমাদের দলীয় নেতাকর্মীরা উনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। উনাদের বিপদে আপদে আমরা সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ।
ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, তাদের আত্মত্যাগের কারণে আজকে আমি দেশে এসেছি, মন্ত্রী হতে পেরেছি। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এই শহীদ পরিবার গুলোর পাশে আমি আগেও ছিলাম, ভবিষ্যতেও তাদের পাশে থাকব। তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ।
এসময় ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফিন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া,  নজরুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমদ বাবুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category