• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২

লালমনিরহাটে ডিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

Reporter Name / ১৩৭ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাট থেকে রংপুরগামী একটি মাদকবাহী কাভার্ড ভ্যান পুলিশের ধাওয়া খেয়ে দুর্ঘটনার কবলে পড়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলায়।গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ভ্যানটিকে ধাওয়া করে। একপর্যায়ে গঙ্গাচড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সড়কে ধাক্কা লেগে কাভার্ড ভ্যানটি বিকল হয়ে যায়।ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করে। আটক ব্যক্তির নাম নাজমুল ইসলাম। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।
পরে কাভার্ড ভ্যানটি গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদ চত্বরে নেওয়া হয়। তবে স্থানীয় জনতার ভিড় ও নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে গাড়িটি খুলে ভেতরে থাকা মাদক গণনা করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, নিরাপদ পরিবেশ নিশ্চিত করে পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে মাদকের পরিমাণ নির্ধারণ করা হবে।
এদিকে জব্দকৃত কাভার্ড ভ্যানটি কোন জেলার হেফাজতে থাকবে—তা নিয়ে লালমনিরহাট ডিবি পুলিশ ও গঙ্গাচড়া থানা পুলিশের মধ্যে আলোচনা চলছে। হেফাজত সংক্রান্ত সিদ্ধান্ত না হওয়ায় ক্রেন আনা হলেও এখনো গাড়িটি সরানো হয়নি।
ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category