• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

মুরাদনগরে বিয়ের শেরওয়ানি দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

Reporter Name / ৪৯৯ Time View
Update : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ
কুমিল্লার মুরাদনগরে বিয়ের শেরওয়ানি দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় লতিফ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত লতিফ উপজেলার ভুবনঘর গ্রামের প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। সে এবছর মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন চৌধুরী কান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে সজীব মিয়া (২২) ও মুরাদনগর সদরের হাবিব মিয়ার ছেলে হাসিব (২০)। শনিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লতিফ হাসিবের সাথে বিয়ের শেরওয়ানি ফেরত দিতে মোটরসাইকেল দিয়ে কোম্পানীগঞ্জ বাজারে যায়। সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে আসার সময় নিমাইকান্দি এলাকায় রাস্তা পার হতে যাওয়া সজীব মিয়া মোটরসাইকেলের সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে মোটরসাইকেল সহ তারা তিনজনেই রাস্তার পাশে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল আরোহী লতিফ ও পথচারী সজীব মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কুমিল্লা যাওয়ার পথে লতিফ মৃত্যুবরণ করেন। আরো উন্নতি চিকিৎসার জন্য সজীব মিয়াকে কুমিল্লা থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। অপরদিকে আহত হাসিব প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category