• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline
মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

মুরাদনগররে ইয়াবাসহ ২ জন আটক

Reporter Name / ৪৩৯ Time View
Update : রবিবার, ২ জুন, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগরে ২৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের গাংগাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো জাহাপুর ইউনিয়নের কাচারী কান্দা গ্রামের মৃত আঃ মালেকের ছেলে
মোঃ কামাল উদ্দিন (৪০) ও একই গ্রামের মৃত সুরু মিয়ার ছেলে মোঃ সোহেল (২৭)।
জানা যায়, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর এর নির্দেশনায় এসআই রাজীব চন্দ্র সরকার এর নেতৃত্বে এএসআই মোঃ শামীম আহম্মেদ ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জাহাপুর ইউনিয়নের গাংগাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মুরাদনগর থানা এলাকা মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি প্রভাষ চন্দ্র ধর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category