• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

মুরাদনগরে সড়ক পরিষ্কার পরিছন্নতায় নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

Reporter Name / ২৩১ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর, কুমিল্লা।।

কুমিল্লা মুরাদনগরে ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করতে মাঠে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত তারা এই কার্যক্রমে অংশ নেন। এ সময় উপজেলার বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা, পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, মুখে মাস্ক দিয়ে ঝাড়ু নিয়ে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই সড়ক পরিষ্কার করেন। শিক্ষার্থীরা রাস্তায় থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখছেন। ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন সড়ক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ‘বাংলাদেশটা আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। আমরা ব্যক্তিগত উদ্যোগে এই কাজে নেমেছি। সড়কে পরিত্যক্ত ও ভাঙাচোরা জিনিসপত্র পড়ে অপরিষ্কার থাকায় জনগণ রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে। তাই জনগণের সুবিধার্থে সড়ক পরিষ্কারের কাজ করেছি। আমাদের দেশটা যাতে সুন্দর থাকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাশা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category