• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Headline
মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

মুরাদনগরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু 

Reporter Name / ৬০৬ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে গাছ থেকে পড়ে মোতালেব মিয়া (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোতালেব মিয়া বাড়ির কাঁঠাল গাছের ডালা পার্শ্ববর্তী তাজুল ইসলামের বাড়ির সীমানার উপর যাওয়ার কারণে তাজুল ইসলাম গাছের ডালা গুলো কেটে ফেলার জন্য মোতালেব মিয়াকে অনেকদিন ধরেই চাপ দিতে থাকেন। ঘটনার দিন মোতালেব মিয়া কাঁঠাল গাছের ডাল কাটতে গেলে ডাল ভেঙ্গে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের সাথে কথা বলেছি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category