• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে সাংবাদিকদের সাথে জামায়াত নেতাদের মত বিনিময়

Reporter Name / ১৮১ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা  সাদরের নগর ক্যাফে রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শুরা সদস্য ও উপজেলা আমীর আবু নছর মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারী সাইফুল ইসলাম শহিদ।
মুরাদনগর উপজেলা সেক্রেটারী মাওলানা আমীর হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলার সাবেক আমীর মনসুর মিয়া, মুরাদনগর উপজেলার সহকারি সেক্রেটারী মাহবুব আলম মুন্সী, উপজেলা বায়তুল মাল সেক্রেটারী মাও: আবু বকর সরকার, ধামঘর ইউনিয়নের আমীর মাও: আব্দুল আউয়াল খন্দকার, নবীপুর পশ্চিম ইউনিয়নের আমীর গোলাম মোস্তফা, ধামঘর ইউনিয়নের সেক্রেটারী এম আল আমিন, মুরাদনগর সদর ইউনিয়নের জামায়াত নেতা নাজমুস সাকিব তন্ময় প্রমূখ।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দিয়েছিল। আজ সাংবাদিকরা স্বাধীন। ছাত্রজনতার গন-অভ্যুথানের মাধ্যমে জালেম সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়ে সংবাদকর্মীরা স্বাধীন হলো। দল মত নির্বিশেষে সঠিক তথ্য প্রচারের জন্য সকল সাংবাদিকদের আহ্বান জানান বক্তারা । বক্তরা আরো বলেন, এপর্যন্ত জামাতের বহু নেতাকর্মীকে শহীদ করা হয়েছে। তবুও আমরা প্রতিশোধের পরিবর্তে ক্ষমা করে দিয়েছি। মুরাদনগর উপজেলায় দীর্ঘ বছর পর আমরা সাংবাদিকদের সাথে মুখোমুখি বসে কথা বলতে পেরে আল্লাহর দরবারে শুকর আদায় করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category