• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Headline
মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ টি অবৈধ ড্রেজার মেশিন অপসারণ

Reporter Name / ৪২৯ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে দিনব্যাপী  সাঁড়াশি অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
শনিবার (১৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন এর নির্দেশনায় সকাল থেকে বিকেল পর্যন্ত  উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর নজরুল গেইট সংলগ্ন বিল ,  পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামের পাশের বিল, পূর্ব ধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর দক্ষিণ পাড়া বিল ও    কোরবানপুর পূর্ব পাড়া বিল এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । এসময় ৪টি অবৈধ ড্রেজার মেশিন ও কয়েক হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে। অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন বাঙ্গারা বাজার থানা পুলিশ।
জানা যায়, উপজেলায় মাটিখেকো ড্রেজার ব্যবসায়ীদের হাত থেকে তিন ফসলি কৃষিজমি রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে  দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, কৃষিজমি রক্ষার্থে, দেশ ও দশের স্বার্থে ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category